মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ভেনিসে ২৫ ও ২৬ ফেব্রুয়ারী ২০২৩ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে এবং ভেনিস বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে কুনস্যুলেট সার্ভিস সম্পন্ন হয়েছে।
অত্যন্ত সুশৃংখলভাবে কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় দুদিন মিলিয়ে প্রায় দুই সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী এ সেবা গ্রহণ করে।
ক্যাম্পে সেবা নিতে আসা প্রবাসীদের সার্বক্ষণিক সহযোগিতা করে ভেনিসের বাংলা কমিনিটির রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ।
কনস্যুলার সেবা শেষে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মিলান কনসাল জেনারেল এক মত বিনিময় সভা করে। সময় বক্তব্য রাখেন মিলান কনসাল জেনারেল এম এইচ জাবেদ, ভেনিস আওয়ামীলীগের আহবায়ক প্রধান বিল্লাহ হোসেন ঢালী, ইদ্রিস হাওলাদার, কামরুল ইসলাম সারোয়ার, শাহাদাত হোসাইন, তাজুল ইসলাম, সোলেমান হোসাইন, আমজাদ হোসাইন, কবির হোসেন, সুমন সরকার প্রমুখ। এসময় মিলান কনসাল জেনারেল এম এইচ জাবেদ তার বক্তব্যে সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভেনিস কমিউনিটির সার্বিক সহযোগিতার জন্য এসময় তিনি কমিউনিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভেনিস আওয়ামীলীগের আহবায়ক বিল্লাহ হোসেন ঢালী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রবাসেও বাংলাদেশীদের সকল ধরনের সুযোগ-সুবিধা ও সার্ভিস প্রদান দ্রুততম করা হয়েছে। কেননা, মাননীয় প্রধানমন্ত্রী সব সময়ই দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশীদের কথা চিন্তা করেন ও নিয়মিত খোজ খবর রাখেন।