প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ পাট ও বস্ত্র অধিদপ্তরের পরিচালক আবৃত্তিকার ও কবি মো: মনিরুজ্জামান খাঁন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার সকাল ১০টায় তিনি ইন্তেকাল করেন৷
তিনি বন্ধু-বান্ধব সবার কাছে মনির খাঁন নামে পরিচিত। তিনি ১১তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠা এক হৃদয়বান, বন্ধু বৎসল, নিরংকারী মহৎ গুনের অধিকারী। দীঘিনালা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান খাঁন (মনির খাঁন) সর্বশেষ পাট ও বস্ত্র অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন।
জানা যায় তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিলো। কিন্তু তা সফল না হওয়ায় তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃতুত্যে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন, শুভাকাংখী সবাই শোকে মুহ্যমান। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকেও মরহুমের আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।