প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে উপলক্ষে প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির এক আলোচনা সভা ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়। ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজিত নিয়মিত আলোচনা সভা ও অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫২ ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রবাসী কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয়।
সংগঠনটির সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি লায়লা শাহ্, মো: শরীফ উদ্দিন, মো: জুয়েল খান, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম (রবিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আখি সীমা কাউসার, কার্যনির্বাহী কমিটির সদস্য ফারিয়া আঁখি, আমিনুল ইসলাম রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন ‘বায়ান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীনতার মূল ভিত্তি রচিত হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের পতাকা, আমাদের মুখের বাংলা ভাষা। আমরা বিদেশের মাটিতে থেকেও আমাদের চিন্তা-চেতনায় লালন করি আমাদের দেশাত্মবোধ। জাতীয় দিনগুলো পালনের কথাও আমরা ভুলি না, সবকিছু ফেলে সাধ্যমত তা পালন করি। আজকের স্বাধীনতা, আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা, চারপাশে সবুজ মাঝখানে রক্তের মত লাল আমাদের জাতীয় পতাকা, লাখো শহীদের রক্তের বিনিময়ে এবং লাখো মা-বোনের ইজ্জতের বিনিময় পেয়েছি আমরা স্বাধীনতা লাভ করেছি।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কার্যক্রমকে আরো গতিশীল করার মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই সংগঠনের উদ্যোগে শীঘ্রই ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসানের সাথে বিশেষ সভা করার বিষয়েও নেতৃবৃন্দ আলোচনা করেন।

সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক যুক্তরাজ্য গমণ উপলক্ষে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের সহ সভাপতি লায়লা শাহ্কে ভারপ্রাপ্ত সভাপতি ও মোজাম্মেল হোসেন মোল্লাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
সর্বশেষ উপস্থিত সকলে এই সংগঠনটিকে আরও বেগবান এবং কর্মতৎপরতায় রাখার জন্য প্রতি মাসে একটি করে গোল টেবিল আলোচনা করবার মত প্রদান করেন।