সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ ও বাহরাইনের ব্যবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক সংগঠন গঠনের লক্ষ্যে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ছাড়পত্র দিয়েছে। এ সংগঠনটির নাম হবে ‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’।
সম্প্রতি বাহরাইনের বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন’ এর প্রতিনিধি দল বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম এর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পাওয়ার বিষয়টি তাকে অবহিত করেন। এর আগে প্রতিনিধি দলটি বাহরাইন চেম্বার অফ কমার্সের সিইও ড. আব্দুল্লাহ বাদের আল সাদা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় একটি পরিপূর্ণ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গঠনের জন্য ‘বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইন’ এর প্রতিনিধি দল পরবর্তী কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষে বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী হায়াতুল্লাহ মল্লিককে আহ্বায়ক ও আলাউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে ‘বাংলাদেশ বিসনেস কমিউনিটি বাহরাইন’গঠন করা হয়।