প্রবাস মেলা ডেস্ক: ‘মানব সেবাই বড় ধর্ম’ এই বিশ্বাসকে বুকে ধারণ ও লালন করে মানবিক কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন ‘ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন’ নামক প্রবাসী এ সংগঠনটি। মানবিক এ সংগঠনের সেক্রেটারি দাকোপ-খুলনার কৃতি সন্তান মার্ক রায় অগ্রভাগের থেকে, প্রেসিডেন্ট যোসেফ কস্তাকে সাথে নিয়ে কার্যক্রম গুলো পরিচালনা করছে।
প্রবাস থেকে দেশে এসে যখন সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, ঠিক তখনই এই সংগঠনের কর্মকর্তারা সমস্যাগ্রস্থ মানুষকে নিয়ে ভাবছে। তারা মানবিক কাজের জন্য ছুটে যাচ্ছে বিভিন্ন জেলাতে। এই ধারাবাহিক কাজের অংশ হিসেবে ঢাকাস্থ শাহজাদপুর ‘এজি চার্চ ক্যাম্পাস’ এ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।

পাঃ এডুইন হালদারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন’ এর সেক্রেটারি মার্ক রায়। সারা বাড়ৈ এর প্রাণবন্ত উপস্থাপন পাঃ এডুইন হালদারের প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অন্যতম মানবিক মানুষটি কম্বল বিতরণের পূর্বে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে উল্লেখ করেন, আমরা সৃষ্টিকর্তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত করেছি। তিনি সকলের কাছে প্রার্থনা ও দোয়া চান যেন সুস্থ মতো বেঁচে থেকে মানব সেবা সম্পৃক্ত থাকতে পারেন। সংগঠনের সকল মানবিক মানুষগুলোকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। শেষে মানবিক কাজে সবাইকে সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানানো হয়।