প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যস্ত টেলিভিশন নাটক নিয়ে। নাটকের বাইরে তাকে বিজ্ঞাপনে খুব কমই দেখা যায়। নাটক নয়, নতুন বছর শুরু করলেন বিজ্ঞাপন দিয়ে। বিজ্ঞাপনটি ছিলো ম্যাঙ্গোবারের, এটি পরিচালনা করেন সাবিন।
সামিরা খান মাহি জানান, জীবনে প্রথম এত শীতের মধ্যে শুটিং করলাম। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। এমন ঠাণ্ডা পড়ছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। তারপরও খুব আন্তরিকতার সঙ্গেই শুটিং করেছি। কারণ এটা আমার কাজ। যেকোনো পরিস্থিতেই আমাকে সেরাটাই দিতে হবে।
তিনি আরও জানান, এটি তার তৃতীয় বিজ্ঞাপন। গত ঈদে তার প্রথম টেলিটক বিজ্ঞাপন প্রচারিত হয়। এরপর তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় একটি ড্রিংকসের বিজ্ঞাপন করেন। সেটি এখনও প্রচারের অপেক্ষায় রয়েছে।
কিছুদিনের মধ্যে মাহি স্ব-পরিবারে ভারতের উদ্দেশ্যে ভ্রমণের জন্য যাত্রা করবেন এবং ফিরে এসে আবারও শুটিংয়ে ফিরবেন বলে জানা গেছে।