প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি কোলকাতার সঙ্গীতশিল্পী, আবৃত্তিকার ও সঞ্চালক মিতা রায় বাংলাদেশে বেড়াতে আসলে প্রবাস মেলা কার্যালয় পরিদর্শন করেন। আড্ডায়-আলোচনায় ও চা-চক্রে ওঠে আসে দুই বাংলার শিল্প-সংস্কৃতির নানা দিক। আলোচনার ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু। এসময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আবুল কালাম আজাদ, টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ ও একুশে পদক-এ ভূষিত বিখ্যাত সঙ্গীতশিল্পী খুরশীদ আলম।

উল্লেখ্য, মিতা রায়ের জন্ম বাংলাদেশে। তিনি ২৬ বছর যাবৎ কোলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) ডিগ্রি অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই তিনি শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণের সাথে যুক্ত হন। একাধারে তিনি সঙ্গীতশিল্পী, আবৃত্তিকার ও সঞ্চালনায় পারদর্শী। এরপর ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস. ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি ‘জনমন টিভি’ চ্যানেলে কর্মরত আছেন এবং কলকাতা চ্যানেলের ডেস্ক রিপোর্টার হিসেবে কাজ করছেন।