তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র থেকে: ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উৎযাপন করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২২ ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডের চার্চ অফ সাইন্টলজি অফ ভ্যালীতে অত্যন্ত জাঁকজমকের সাথে বিজয় উৎসব উৎযাপিত হয়। অনুষ্ঠারের শুরুতে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবে দাঁড়িয়ে সম্মান জানানো হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর সাইফুর রহমান ওসমামী জিতুর পরিকল্পনা ও পরিচালনায় প্রজেক্টরের মাধ্যমে অত্যন্ত উচ্চ প্রযুক্তি ব্যবহার করে পবিত্র কোরআন, পবিত্র গীতা, পবিত্র বাইবেল ও পবিত্র ত্রিপিট পাঠ প্রদর্শিত হয় যা ক্যালিফোর্নিয়ায় এই প্রথম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. রবি আলম। চার্চ অব সাইন্টলজির সমন্বয়কারী ন্যান্সি বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং চার্চ অব সাইন্টলজির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ক্যালিফের্নিয়া স্টেট আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভিডিও বার্তা প্রেরণ করেন। ভিডিও বার্তায় তিনি প্রবাসী সকলকে শুভেচ্ছা জানান এবং করোনোকালীন সময়ে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশকে সহায়তার কথা স্মরণ করেন। যুক্তরাষ্ট্রে আত্মগোপনকারী বঙ্গবন্ধুর ২ জন খুনীকে বাংলাদেশে প্রেরণে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টি আর্কষণে কাজ করার জন্য তিনি লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানান।

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের পক্ষ থেকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পদের সম্মাননা প্রদান করা হয়। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামীম হোসেন ও অন্যন্যরা শিল্পদের হাতে সস্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত ক্লোজআপ ওয়ান বিজয়ী শিল্পী শেখ শশী অনেকগুলো জনপ্রিয় গান পরিবশেন করে সবাইকে মুগ্ধ করেন। আরো গান পরিবেশন করেন শফি আলম হিমু, ওমর ফারুক, শহিদ মিঠু, সম্পা চোধুরী আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন স্বর্ণা বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন কেয়া ইকবাল, কবিতা বড়ুয়া ও বুবলি বড়ুয়া।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল চৌধুরী। তার আন্তরিকতা, ঐকাান্তিক প্রচেষ্টা ও ব্যক্তিগত বিশেষ উদ্যোগের ফলে এবারের অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠনের রূপ লাভ করে। তাকে এ কাজে বিশষভাবে সহযোগীতা করেন ইত্যাদিখ্যাত হলিউড প্রতিনিথি ও বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান ওসমানী জিতু। প্রজক্টরে প্রদর্শিত তাঁর নির্মাণ কৌশল মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি অসীম ভালোবাসার বহি:প্রকাশ। অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য আরো যারা বিশেষ সহযোগীতা করেন তারা হলেন, সহ-সভাপতি আব্দুল খালেক মিয়া সহ-সভাপতি জহির উদ্দিন আহমেদ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ, সোহেল ইসলাম, সামসুদ্দিন চৌধুরী পনির ও অঙ্গসংঠনসমূহের নেতৃবন্দ।
অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় এবং সবাইক নৈশভোজে আপ্যায়ন করা হয়।