প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক অর্থকণ্ঠের ২৩ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে ঢাকার দ্যা ওয়েস্টিন হোটেলে। ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার সন্ধ্যা ৬টায় হোটেলটির বলরুমে এ মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পত্রিকার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. দিপু মনি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন।
অনুষ্ঠানে অর্থকণ্ঠের বিশেষ সংখ্যা ‘GLOBAL BANGLADESHI BUSINESS ICONS’ এর মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘Arthakantha Business Excellence Award-2022’ প্রদান করা হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকাটির চীফ এডিটর রফিকুল ইসলাম রতন।