মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ভেনিস বাংলা প্রেসক্লাব ইতালির আহ্বায়ক কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিস মেস্ত্রে শহরে সেটার নিকটবর্তী স্থানীয় একটি রেস্টুরেন্টে ২৭ নভেম্বর ২০২২, রবিবার রাত ৮ টায় এই সভা অনুষ্ঠিত হয়। এইসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল।
সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ আলো ইতালির প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার ইসলাম ভূইয়া রুমি, দৈনিক পরিবার ভেনিস প্রতিনিধি ইব্রাহিম জমাদার, নিউজ ২১ বাংলা টিভি ভেনিস প্রতিনিধি মাসুদ খান, সজীব আল হোসাইন, আই এয়ান টিভি ভেনিস প্রতিনিধি, ইউরো বাংলা চ্যানেল ভেনিস প্রতিনিধি।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের ২ জন সম্মানিত সদস্য আজিম মুন্সি দৈনিক ডেইলি ডেইলি পত্রিকা ইতালি প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ সমাচার ইতালি প্রতিনিধি বিএম উজ্জ্বল বাংলাদেশ সফর শেষ করে ভেনিসে পুণরায় আগমন করায় প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।