আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২২, শনিবার পোল্যান্ড-বাংলাদেশের অনারেবল কনস্যাল ওমর ফারুকের নেতৃত্বে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং পোল্যান্ড ও বাংলাদেশের ৫০ বছরের সু- সম্পর্ক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাবা সুলতানা লায়লা হোসেন। এছাড়া বিভিন্ন দেশের কনস্যুলারবৃন্দ এবং পোল্যান্ডের স্থানীয় পোল্যান্ড প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা স্থানীয় মেয়র এবং ব্যবসায়ীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, অনারেবল কনসাল অব বাংলাদেশ জার্মানি (Dusseldorf ), সোসনোভিকের মেয়র, সিলেসিয়ার বর্ডার গার্ডের প্রধান, আঞ্চলিক সম্প্রসারণ সংস্থার সভাপতি, হিউম্যানিটাস বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেক্টর। উপস্থিত ছিলেন ফ্রান্স, সুইডেন, সার্বিয়া, লিথুনিয়া এবং অন্যান্য দেশের কনসাল, সাইলেশিয়ার চেম্বার অফ কমার্সের সভাপতি সহ গভর্নর অফিস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসী, সামাজিক রাজনৈতিক, সংঠনের নেতৃবৃন্দগণ ও সাংবাদিকরা এই অনুষ্ঠানকে মহিমান্বিত করতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় পোলিশ বেহালাবাদক শিল্পীরা বাংলাদেশ ও পোল্যান্ডের জাতীয় সংগীতের যন্ত্র সংগীত প্রদর্শন করে। পরবর্তীতে লন্ডন, ইতালি থেকে আগত ব্যান্ড তারকারা ও স্থানীয় শিল্পীবৃন্দ বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিবেশন করে উপস্থিত হল ভর্তি মেহমানদেরকে মাতিয়ে রাখেন। বাংলাদেশ ও পোল্যান্ডের যৌথ শিল্পীদের উপস্থাপনায় দেশের গান ও রবিন্দ্র সংগীতের নৃত্য প্রদর্শিত হয়।

এই সাংস্কৃতিক পর্বের মাঝামাঝি সময়ে সকলের জন্য মজাদার বাংলা বুফে খাবারের আয়োজন করা হয়। দেশ বিদেশের শতাধিকেরও বেশি মানুষ আমাদের দেশীয় ঐতিয্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করে ভুয়সী প্রসংশা করেন।
এই ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের স্মৃতিস্বরূপ পোল্যান্ডের মান্যবর রাষ্ট্রদুত ও বাংলাদেশের অনারেবল কনসাল সকলের উপস্থিতিতে অনুষ্ঠানে কেক কেটে উভয় দেশের শান্তি, সমৃদ্ধি ও সম্পর্কের আরও উন্নয়নের আশা ব্যক্ত করেন ।
খুব সংক্ষেপে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে এ কূটনৈতিক সু-সম্পর্ক আরো জোরদার হবে এবং ১৯৭২ থেকে ২০২২ এর ন্যায় সম্পর্ক আরো দীর্ঘ বছর বজায় থাকবে।

পোল্যান্ডের কনসাল ওমর ফারুক প্রতিবছর বাংলাদেশ ও পোল্যান্ডের এই সম্পর্ককে সম্পূর্ণ নিজ উদ্যোগে এভাবেই পালন করে আসছে।
নিঃসন্দেহে ওমর ফারুক শুধু বাংলাদেশকে প্রেজেন্ট করছে না সেই দেশে বসবাসরত বাংলাদেশীদের কাছে পোল্যান্ডের জনগণের কাছে নিজের দেশকে প্রশংসিত করছে এবং অন্যদেরকে উৎসাহ দিচ্ছে । এই উদ্যোগ ভূয়সি প্রসংসার দাবিদার।
উপস্থিত এই জমকালো আলোচনা সভায় বক্তারা ওমর ফারুককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভূয়সি প্রশংসা করেন। পোল্যান্ড ও বাংলাদেশের এই সম্পর্ক আরও দৃঢ় হোক এটাই সকলের একান্ত প্রত্যাশা ।