মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় ৪৭ জন অংশগ্রহণ করেন।
২৮ নভেম্বর ২০২২ এসএসসি পরিক্ষায় অংশ নেয়া ৪৭ শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ জন এবং কমার্স থেকে ১২ জন অংশ নিয়ে প্রত্যেক পাস করেছে। গতবছরও ৫২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে বলে স্কুলের অধ্যক্ষ আফজাল হোসেন জানান।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে।