প্রবাস মেলা ডেস্কঃ ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস এবারের দুর্গাপূজা উদ্যাপন করেছেন ভারতের কোলকাতায়। পূজা উপলক্ষে কয়েকটি ফটোশুটেও অংশ নিয়েছেন। তবে তার সিঁদুর পরা ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের একটি অংশ প্রশ্ন তুলছেন। কলকাতায় দুর্গাপূজার অনুষ্ঠানে তার মাথায় সিঁদুর দেখা যায়। অপু বিশ্বাস সিঁদুর পরা কয়েকটি ছবি নিজের ফেসবুকেও পোস্ট করেছেন। তারপর থেকে গুঞ্জন রটেছে, ফের বিয়ে করেছেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। এমন আলোচনা চললেও বেশ কয়েকদিন চুপ থাকার পর মুখ খুললেন অপু বিশ্বাস। সিঁথিতে সিঁদুর দেখে কাউকে বিভ্রান্ত হতে না করলেন তিনি। ইস্যুটি নিয়ে অপু বিশ্বাস ফেসবুক লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।
উল্লেখ্য, ২০০৮ সালের এপ্রিলে তাঁর সর্বাধিক সিনেমার নায় শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। সম্প্রতি অপু বিশ্বাস নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় প্রডাকশনের ব্যানারে ‘লাল শাড়ি’ সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। বন্ধন বিশ্বাসের পরিচালনা এই সিনেমায় তার নায়ক সাইমন সাদিক।