মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে মঠবাড়ীয়া প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে পিরোজপুর জেলার মঠবাড়ীয়ার কৃতিসন্তান, সাবেক ছাত্রদল নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মঠবাড়ীয়া উপজেলার শীর্ষ নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ সৌদি আরবে শুভাগমন উপলক্ষে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঠবাড়ীয়া প্রবাসী মানবকল্যাণ ফোরামের সভাপতি রেজাউল করিম মিরাজের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মঠবাড়ীয়া উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান নান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী ব্যবসায়ী আহমেদ কলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ছগীর, জিয়া উল্লাহ জিয়া, মনিরুল ইসলাম ফকির, শহিদুল ইসলাম শহিদ, দেলোয়ার হোসেন রিপন, আব্দুস সালাম হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন, শাহিন জোমাদ্দার, আল আমিন জোমাদ্দার প্রমুখ।

এসময় মঠবাড়ীয়া উপজেলার সৌদি প্রবাসী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।