মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় নতুন আঙ্গীকে যাত্রা শুরু করলো, বাংলাদেশী রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘর। ১ অক্টোবর ২০২২, শনিবার কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর বিদারা সড়কের এ রেস্টুরেন্টটি’র উদ্বোধন করা হয়।
সন্ধা থেকে শুরু হওয়া রেস্টুরেন্টির উদ্বোধনী অনুষ্ঠান প্রবাসি বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়। সম্পূর্ন বাঙালি স্বাদে পরিচ্ছন্ন পরিবেশে এখানে খাবার পরিবেশিত হবে বলে জানিয়েছেন, রেস্টুরেন্টটি’র স্বত্ত্বাধীকারি, রায়পুরা থানার বাসিন্দা নরসিংদি প্রবাসী ইসমাইল হোসেন। প্রবাসী বাংলাদেশী, দেশ থেকে আসা পর্যটক ও অন্যান্য দেশের পর্যটকদের কথা মাথায় রেখে বড় পরিসরে দোতলা এ রেস্টুরেন্টটি’র যাত্রা শুরু হয়েছে বলে জানান তিনি।
দেশীয় সুস্বাদু খাবার আর নানা ধরনের পিঠায় পরিপূর্ণ থাকবে পিঠাঘর নামে এ রেস্টুরেন্ট। সাপ্তাহিক ছুটির দিনে নতুন নতুন মেনু যুক্ত হবে খাবারের তালিকায়। এছাড়া বিশেষ বিশেষ দিনের কথা মাথায় রেখে খাবার পরিবেশনের পরিকল্পনা আছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের।
বুকিত বিনতাং এ ভিআইপি পিঠাঘর পরিচ্ছন্ন পরিবেশে দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে প্রবাসে দেশের ভাবমুর্তি উজ্জল করবে বলে মন্তব্য করেন উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা। খাবার খাওয়ার পাশাপাশি এখানে ছোট বড় অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে হলরুম যেখানে জন্মদিন, বিবাহবার্ষীকি কিংবা অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে।