মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগান নিয়ে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে প্রবাসের মাটিতে দেশিয় নাটক, সংস্কৃতি চর্চা শুরু করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
এ যাবৎকালে প্রবাসের মাটিতে বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতায় ১২টি নাটক প্রযোজনা করেছে। ৫ সেপ্টেম্বর ২০২২ সংগঠনটি ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ থেকে শুভেচ্ছা পাঠিয়েছেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক, টেলিভিশন অভিনেতা বৃন্দাবন দাস, টুটুল চৌধুরী, অভিনেতা টনি ডায়েস, তানভিন সুইটি, শাহনাজ খুশি, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, বিশিষ্ট লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. পীযুষ কান্তি বড়ুয়া, ঢাকা থেকে প্রকাশিত প্রবাস মেলা পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ ইফতেখার সহ আরও অনেকেই।

তারা বলেন দেশের গন্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে দেশীয় নাটক মঞ্চায়ন করা সত্যিই কষ্টকর। রিয়াদ বাংলাদেশ থিয়েটার সেই দুঃসাধ্য কাজটি দীর্ঘ ৯ বছর যাবৎ করে যাচ্ছেন, সত্যিই আমরা অবাক হয়েছি। কায়িকশ্রমের পরেও দেশকে ভালোবেসে দেশের সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটার- এই জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
প্রবাসে বসবাসরত বাংলাদেশের কমিউনিটি ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে শুভেচ্ছা জানিয়েছেন- রিয়াদ নজরুল একাডেমির সভাপতি প্রফেসর নুরুন্নবী, চিকিৎসক ডা. কাজী মাসুদুর রহমান, ড. আহসানুল হক, ডা. উম্মে সালমা, বিশিষ্ট সংগীত শিল্পী শাহানা চৌধুরী পপি, ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন আরমান, এস আর ফ্যাশন হাউস এর চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির ইনচার্জ আবু সায়েদ মো: তারেক প্রমূখ।

রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, আরিফুর রহমান টিটু, মির্জা কামাল বলেন, প্রবাসের মাটিতে দেশিয় সুস্থ ধারার নাটক ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতেই আমরা সংগঠনটি প্রতিষ্ঠা করি। ইতিমধ্যে প্রবাসীদের ব্যাপক সাড়া পেয়েছি, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে সফল মঞ্চায়ন হয়েছে বিভিন্ন নাটক। সেগুলোর মধ্যে রয়েছে- ওরা বেঈমান, উন্নয়নের রেলগাড়ী, রূপকার, ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল, আমিনা সুন্দরী। এছাড়া এবছর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে মঞ্চস্থ হয় বাংলার মহানায়ক নাটকটি।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বর্তমান সভাপতি কবি মসি সিরাজ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শিল্পী সালাউদ্দিন আহমেদ, উপদেষ্টা এরশাদ আলী, মোহাম্মদ আব্বাস- বলেন আমরা প্রবাসে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, তাদের অবিভাবকদের আন্তরিক সহযোগিতা পাচ্ছি বলেই সংস্কৃতি চর্চা করা সম্ভব হচ্ছে।
গোটা মধ্যপ্রাচ্যের মধ্যেই রিয়াদ বাংলাদেশ থিয়েটার সুনামের সাথে সুস্থ ধারার নাটক ও সংস্কৃতি চর্চা করছে, যাহা অন্য কেউ পারেনি। আমরা সংগঠন এর সবাই চাকরিজীবী, ব্যবসায়ী সবাই সকলের কাজ শেষেই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার রিহার্সাল দিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ৫ সেপ্টেম্বর ২০২২ থাকলেও প্রবাসের শিক্ষার্থীদের পরীক্ষার কথা চিন্তা করে আগামী ৭ অক্টোবর ২০২২, শুক্রবার আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবাসী দর্শকদের সামনে মঞ্চায়ন হবে নতুন দুটি নাটক ‘রেমিট্যান্স যোদ্ধা’ ও ‘তৃতীয়া আমাদের’। সকল প্রবাসীদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের জন্য যারা শুভ কামনা জানিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।