প্রবাস মেলা ডেস্ক: অস্ট্রেলিয়া সিডনিতে বসবাসরত নারায়ণগঞ্জবাসীদের জানানো যাচ্ছে যে, আগামী ৮ অক্টোবর ২০২২ সিডনির রকডেল হিমালয় রেষ্টুরেন্টে এক পুর্নমিলনীর আয়োজন করা হয়েছে।
‘বন্ধুত্বের বন্ধনে এগিয়ে চলি আগামীর পথে’ এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোরের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে অংশ ১১ থেকে পূর্ণ বয়স্কদের জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে ৩৫ অস্ট্রেলিয়ান ডলার। ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে পাঁচ থেকে ১০ বৎসর বয়সী অংশগ্রহণকারীদের। তবে শূণ্য থেকে চার বছরের বয়সীদের অনুষ্ঠানে অংশ নিতে কোনো চাঁদার প্রয়োজন নেই।