খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবে কক্সবাজার জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা গত ৯ নভেম্বর মক্কা নগরীর কাকিয়া একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রবাসী কক্সবাজার জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে সহ-সভাপতি মোস্তাক আহমদ ও যুগ্ম-সম্পাদক কেফায়েত উল্লাহ যৌথ সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক আবদুল করিম ভুট্টু।
জাতীয় বিপ্লব ও সংহিত দিবসে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি খন্দকার হেলাল উদ্দিন সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কহিনুর আলম, মক্কা প্রাদেশিক বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম জহির আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, প্রাদেশিক বিএনপি সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি আবদু শুক্কুর, প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিল্কী, প্রাদেশিক যুবদলের সভাপতি মইনুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রাদেশিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রিটু, প্রবাসী সিলেট জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মুহাম্মদ অভি, সাধারণ সম্পাদক রুহুল আমিন।
বর্ণাঢা আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবাসী কক্সবাজার জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন, সহ-সভাপতি যথাক্রমে সুরুত আহমদ, সৈয়দুল হক, শাহ আলম, নুরুল ইসলাম বড়ভাই, যুগ্ম-সম্পাদক জুনাইদুর রহমান, জাহেদ হোসেন, কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক এইচ এম ওসমান, অর্থ সম্পাদক মনিরুল আলম মনির, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি কলিম উল্লাহ, ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ আইয়ুব, রহমত উল্লাহ খাঁ, খন্দকার দেলোয়ার হোসাইন ও শাহজাহান ফকির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বরের এই দিনে আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির দুর্দিনে কাণ্ডারির ন্যায় যিনি জাতিকে দিক নির্দেশনা দিয়ে জাতীয় শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, সেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি এবং মোনাজাত করি মহান আল্লাহ পাক যেন শহীদ জিয়াকে জান্নাতবাসী করেন।
বক্তব্যে আরো বলেন, জাতির এই দুর্দিনে তাই সময় এসেছে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নের্তৃত্বে গণতন্ত্র, মানবাধিকারকে সমুন্নত করে জাতীয় জীবনে উন্নয়ন ও গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনা। সেজন্যে বিএনপির সকল নেতা কর্মীকে আজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য ইস্পাত কঠিন শপথ নিতে হবে।