হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১০এপ্রিল ২০২২, রবিবার চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক বার্ষিক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ব্রুকলিনের রাধুনী রেস্টুরেন্ট মিলনাতনে বিপুল সংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
মাহফিলে সংগঠনের সভাপতি হাজী মনির আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো সেলিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মো: হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশন সাঈদ মোর্শেদ রেজভী চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক কমিশনার গোলাম ছামদানী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম. রেজা, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সুনামধন্য সংগীত শিল্পী বেবী নাজনীন। সাবেক কোষাধ্যক্ষ ও সদস্য আবু তাহের, সাবেক নির্বাচন কমিশনার ও সদস্য মাকসুদ এইচ চৌধুরী। সিনিয়র সহ সভাপতি মো: মাসুদ হোসেন সিরাজী। সন্দ্বীপ সমিতির সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, ফেনী সমিতির সাবেক সভাপতি জসিম ভূঞা, ছগির আহমেদ, মীরশ্বরাই সমিতির উপদেষ্টা কাউসার চৌধুরী, ইফতার কমিটির আহ্বায়ক মো: আরিফুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্যের পর পর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে প্রধান অতিথি সৈয়দ আনসারুল করিম পবিত্র রমজানের ফজিলতের উপর বিশেষ আলোচনা করেন এবং নবী করিম (সাঃ) উপর দরুদ পাঠ এবং মিলাদ শরীফ পালন করেন।
উপস্থিত অতিথির বক্তব্যে বলেন, আজ চট্টগ্রাম সমিতির ইফতার পার্টির বাধা সৃষ্টি করার জন্য নামদারী কিছু মুসলিম পেইজবুক পোষ্ট দিয়ে ইফতার পার্টিতে লোকে সমাগম না আসার জন্য। আল্লাহ ও রসুল (সাঃ) বলেন সকল মুসলিম ভাই বোন মিলে ইফতার করিলে আল্লাহ্র রহমত বেশী পাওয়া যায়। ইফতার পার্টি যেকোন মোমিনগণ করিতে পারে। কিন্তু নামধারী কিছু ব্যক্তি নিজ পদের জন্য ইফতার পার্টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন। চট্টগ্রাম সমিতির এখনো হাজার হাজার টাকা নিজ পকেটে আছে। সমিতির টাকা সমিতির ব্যাংকে জমা থাকবে। যেমন আজও পর্যন্ত আকবর-বিল্লা, লিটন, মতিয়ার সমিতির হিসাব না দিয়ে নিজ নিজ পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রতি মাসে বিল্ডিং ভাড়ার টাকা কোথায় যায় কেউ জানে না।
ইফতার ও দোয়া মাহফিল সর্বাত্মকভাবে সহযোগিতা করেন চিটাগাং সমিতির সদস্য মীর রাসেল, আপ্যায়নে মোহাম্মদ হোসেন, সদস্য মো: আইয়ুব আনসারী, কোষাধ্যক্ষ রবিউল হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল আলম, সদস্য পরিমমল কান্তি নার্থ, সদস্য হারুন উল রশিদ, সদস্য মোহাম্মদ মহিম উদ্দিন, প্রচার সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, পরিশেষে আহ্বায়ক মোহাম্মদ আরিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। ইফতারে দেশীয় নানা প্রকার খাদ্য ও হালিম পরিবেশন করা হয়।