প্রবাস মেলা ডেস্ক: ৩১ মার্চ ২০২২ আরব আমিরাতের দুবাইয়ে সচিব, গীতিকার, কবি ও লেখক আসাফ্উদ্দৌল্লাহ্কে ডি লিট সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেয়া হয়। দুবাইয়ে দুবাইয়ে এক অনুষ্ঠানে বিরল সম্মাননায় ভূষিত তিনি। শিল্পের নানামুখী শাখায় তার কর্মের স্বীকৃতি হিসেবে লন্ডনের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব বিজনেস আসাফ্উদ্দৌল্লাহ্কে আর্টস অ্যান্ড টেকনোলজিতে সম্মানসূচক ডক্টর অব লেটার (ডি লিট) সম্মাননা প্রদান করে।
এতে উপস্থিত ছিলেন লন্ডনের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব বিজনেস কর্তৃপক্ষ। উল্লেখ্য, করোনার জন্য এই আয়োজন সংক্ষিপ্ত পরিসরে দুবাইয়ে অনুষ্ঠিত হয়।