নিরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস থেকে: গ্রীস বিএনপির আসন্ন সম্মেলনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক, অসাংবিধানিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গ্রীস বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, কাউন্সিলর ও সর্বস্তরের নেতৃবিন্দ। উক্ত প্রতিবাদ সভা গ্রীস বিএনপির প্রথম নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জনাব মোতাব্বির মোহাম্মদের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রীস বিএনপির প্রথম নির্বাচিত সফল সাধারণ সম্পাদক জনাব ওসমান গনি কামাল।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রীস বিএনপির সম্মেলন কেন বিলম্বিত হচ্ছে, সেই বিষয় বক্তব্য রাখেন, সাবেক সিনিয় সহ-সভাপতি, জনাব মোতাব্বির মোহাম্মদ, সাবেক সভাপতি জনাব জাকির হোসেন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ইদ্রিস আলী আজিজ, হাফেজ আহমেদ
হাজী মোক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, আমিমুল হক সুফি, সহ সভাপতি জনাব এস, আলম সাইদুল, জনাব জহির ডাকুয়া, জনাব জসিম উদ্দিন, জনাব মোরশেদ রুমি, জনাব নাজমুল হক, জনাব সরোয়ার আলম, জনাব এস, আলম নিপু, জনাব শান্ত আহমেদ, জনাব লোকমান মাতুব্বর, জনাব আবুল হোসেন, জনাব ইকবাল হোসেন, জনাব জহিরুল ইসলাম
জনাব মাসুদ মোল্লা, জনাব মঈনুল হোসেন জামান, জনাব সাইদুর দেওয়ান, জনাব তোফায়েল আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব মৃধা নুরুল ইসলাম মৃধা, জনাব সাঈদ আলী মোল্লা, জনাব লিটন ফকির, জনাব জোনায়েদ বোগদাদী জুয়েল, জনাব স্বপন পাটওয়ারী, জনাব মো: রাশেদ, জনাব বেলাল হোসেন, জনাব ফিরোজ আলম, জনাব মোহাম্মদ ইসলাম সহ প্রমুখ।
বক্তারা এই সময় অভিযোগ করেন, ৩ বছরের জন্য গঠিত কমিটি আজ প্রায় ৮ বছর অতিবাহিত হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতা না ছেড়ে বিভিন্ন অজুহাতে সময় কালক্ষেপণ করতে থাকেন।
অভিযোগ করা হয়, বিএনপির ইউরোপের প্রধান সমন্বয়ক এই সব অসাংগঠনিক কর্মকান্ডের জন্য দায়ী।
তিনি ত্যাগী ও শীর্ষ নেতৃবৃন্দদের বাদ দিয়ে ২৪৬ জন কাউন্সিলরের মধ্যে মাত্র ২০ জন জনের উপস্থিতিতে সম্প্রতি বিগত ১৮/০৩/২০২২ ইং তারিখে মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদককে সদস্য সচিব করে আহবায়ক কমিটি চুড়ান্ত করায় নেতা-কর্মীদের মাঝে।
সংবাদ সম্মেলনে, বিএনপি ইউরোপের সমন্বয়ক ও গ্রীস বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা মোতাব্বির মোহাম্মদ পদত্যাগ করেন। পরবর্তীতে সকল নেতা কর্মী ক্ষোভ প্রকাশ করেন।
গ্রীসের অভ্যন্তরীন রাজনিতীতে ইউরোপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনৈতিক হস্তক্ষেপ না করে অনাগত সম্মেলনকে সফল করার লক্ষ্যে দলের ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি।