সৈয়দ এম.হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৬ মার্চ ২০২২ শনিবার দুপুর ১২টা ১ মিনিটে লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশের মুক্তিচত্বরে বাংলাদেশ এর ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় আনন্দ সমাবেশে উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এর জাতীয় সংগীত এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ বাজানো হয়। লস এঞ্জেলেস ও পাশ্ববর্তী শহরে বসবাসরত মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ যামি, লুকু চৌধুরী, আব্দুল মালেক, মোফাজ্জল হোসেন মফিজ, কামরুল আহসান হেলু, জনাব আবেদ সহ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
কমিউনিটি নেতা মুমিনুল হক বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক রানা মাহমুদের সঞ্চালনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগ এর সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস (বালা)’র সভাপতি মো: রেজাউল করিম রেজা, শামীম আহমেদ, সিদ্দিকুর রহমান, জামাল হোসাইন, জামিউল বেলাল, কাজী মশহুরুল হুদা, শফি আহমেদ, মাসুদ হাসান, রফিকুল ইসলাম, মিজানুল কবির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।