চট্টগ্রাম থেকে রেজাউল করিম ও কাপ্তাই থেকে মাঈনউদ্দিন এইচ মান্না: ২৫ মার্চ ২০২২, শুক্রবার চট্টগ্রামস্থ কক্সবাজারের রামুবাসীদের সম্মেলনে (সি ওয়ার্ল্ড, ফয়েজ লেক) যুক্তরাষ্ট্র প্রবাসী সুইডিশ ইনষ্টিটিউট, কাপ্তাইয়ের সাবেক নির্বাচিত ভিপি (১৯৮০/৮১) সাবেক ছাত্রনেতা, কমিটি ফর ডেমোক্রসী ইন বাংলাদেশ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ চেতনা পরিষদ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রের সাবেক সদস্য সচিব, যুক্তরাষ্ট্র কর্ণেল তাহের স্মৃতি সংসদের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক এবং প্রবাসীদের বিশ্বসংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের সেন্ট্রাল কো অর্ডিনেটর রামুস্থ আমেরিকা প্রবাসী সিকদার গিয়াসউদ্দিনকে সম্মেলন উদ্বোধনের পর কেক পরিবেশন করেন সম্মেলনের প্রধান অতিথি চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আ জ ম নাসিরউদ্দিন।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও উদ্বোধক রামু কক্সবাজার ঈদগাঁওয়ের সাংসদ জনাব সাইমুম সরওয়ার কমল এবং সম্মেলনের মূল উদ্যোক্তাবৃন্দও উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, তিনি ১৯৮১ সালের শেষার্ধ্বে বাংলাদেশ ত্যাগ করেন। দেশত্যাগের পরও তিনি দেশ জাতি ও মাতৃভূমি রম্যভূমি রামুকে কখনও ভুলেননি। তিনি কক্সবাজারের রামু রাজারকুলে ‘মনচুর আলী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে’র প্রতিষ্ঠালগ্নে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে মূল ভূমিকা পালন করেন।

উল্লেখ্য গত ২৩ মার্চ কাপ্তাই সুইডিশ ইনষ্টিটিউটের ছাত্রছাত্রীদের আমন্ত্রণে তিনি কাপ্তাই গমণ করেন। তিনি ও সফর সঙ্গীরা ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরে অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদারের সাথে উনার অফিসে দীর্ঘ সময় ধরে ইনষ্টিটিউশনের বিভিন্ন বিষয়ের উপর আলাপ আলোচনা করেন। অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদারের অনুরোধে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও উড, কম্পিউটার সায়েন্স, সদ্য সংযোজন নার্সিং ডিপার্টমেন্ট পরিদর্শন করেন।

তিনি দেশে ও বিদেশে সুইডিশের ছাত্র-ছাত্রীদের নানাবিধ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্র-ছাত্রীদের একাডেমিক শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতে বলেন। সাথে সফর সঙ্গী হিসাবে চট্টগ্রামস্থ সুইডিশ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা মানিক আলয় বড়ুয়া, সভাপতি তাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য যে, কাপ্তাই পুলিশের এস আই এস এম ওমরাও খান সিকদার গিয়াস উদ্দিন ও সফর সঙ্গীদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন। তিনিও ছাত্র-ছাত্রীদের ও দেশের যুবসমাজকে নৈতিক ও মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষা পেতে হলে দেশব্যাপী মাদক বিরোধী পরিবেশ তৈরীর আন্দোলনে শরীক হতে আর বিশেষ অবদান রাখার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি উদাত্ত আহ্ববান জানান।