নিরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস প্রতিনিধিঃ ১৭ মার্চ ২০২২ সকালে এথেন্সের বিখ্যাত মেগারো মিউজিকিস হলরুমে বাংলাদেশ এবং গ্রীসের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং গ্রীসের পক্ষে গ্রীসের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী স্টেলিয়নি মেন্দনি চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এবং গ্রীসের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এলেনি দ্বন্দ্লাকি সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এথেন্স ও গ্রিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষর এর ফলে বাংলাদেশ ও গ্রীসের এর মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সহযোগিতা আরো বেগবান হবে এবং বাংলাদেশ এবং গ্রীসের সংশ্লিষ্ট শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক ও গঠনমূলক সহযোগিতা, অভিজ্ঞতা ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বিশেষ সহযোগিতার ক্ষেত্র তৈরি হলো।