প্রবাস মেলা ডেস্ক: ইরান ও সিরিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের তালিকায় রাশিয়া এক নম্বরে উঠে এসেছে। নিষেধাজ্ঞার ওয়াচলিস্ট সাইট ক্যাস্টেলাম’র বরাতে তথ্যটি জানিয়েছে বিবিসি।
ক্যাস্টেলাম তথ্যমতে, ২২ ফেব্রুয়ারির আগে রাশিয়ার বিরুদ্ধে ২৭৫৪টি নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেন আক্রমণের পরের দিনগুলিতে আরও ২৭৭৮টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যার মোট সংখ্যা ৫৫৩২-এ পৌঁছেছে। যা ইরানের ৩৬১৬টি নিষেধাজ্ঞাকে ছাড়িয়ে এটিকে শীর্ষে অবস্থান থেকে সরিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্র ২১ শতাংশ নিষেধাজ্ঞার প্রাথমিক উৎস। যুক্তরাজ্য এবং ইইউ এর সম্মিলিতভাবে ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে।
ইউক্রেনের ওপর হামলা বন্ধ করতে মস্কোর ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।