প্রেস বিজ্ঞপ্তি: গণস্বাস্থ্য নগর হাপাতালে ১লা বৈশাখ থেকে দরিদ্র কিডনি রোগীদের অল্প খরচে ডায়ালাইসিস চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। ৮ মার্চ ২০২২, মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী ১ বৈশাখ ১৪২৯ (১৫ এপ্রিল ২০২২) থেকে দরিদ্র বিকল কিডনি রোগীদের গণস্বাস্থ্য নগর হাপাতালে রাত ৮ টা হতে ভোর ৫ টার শিফটে হেমোডায়ালাইসিসে অল্প খরচে বিশেষ সুবিধা দেওয়া হবে। ডায়ালাইসিস চলাকালীন সময়ে হাসপাতাল থেকে ১০০ টাকার ফ্রি খাওয়ার ব্যবস্থাও থাকবে। গণস্বাস্থ্য ডায়ালইসিস সেন্টার (এফোর্ডেবল হেলথ কেয়ার ট্রাস্টের একটি প্রকল্প)। গণস্বাস্থ্য ডায়ালইসিস সেন্টার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান।
বর্তমানে দেশে ২ কোটিরও বেশী লোক কিডনি রোগে আক্রান্ত, দিন দিন কিডনি রোগের হার বাড়ছে। বিশ্বব্যাপী কিডনি রোগ একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। কিডনি রোগের প্রকোপে রোগীর মারাত্মক পরিণতি হতে পারে। অতিরিক্ত চিকিৎিসা খরচের কারণে ব্যয় সাধ্যাতীথ হওয়ায় সিংহভাগ রোগী বিনা চিকিৎসায় মারা যায়।
গণস্বাস্থ্য কেন্দ্র তার সকল প্রতিষ্ঠান সবসময় মানুষের জন্য কম খরচে সেবা দিয়ে থাকে। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারও সুলভে গুণগত মানের চিকিৎসা সেবা দিয়ে আসছে।
সুবিধা সমূহ নিম্নরূপ: সামাজিক শ্রেণি: প্রতি সেসন-অগ্রিমদেয়-সপ্তাহে তিনবার
বাৎসরিক পরিবারিক স্বাস্থ্যবীমা:
১. অতিদরিদ্র: ৫০০ টাকা, ১২০০ টাকা, অধুমাপয়ী ২০০ টাকা, ধুমপায়ী ২৫০ টাকা
২. দরিদ্র: ৬০০ টাকা, ১৫০০ টাকা, অধুমাপয়ী ৪০০ টাকা, ধুমপায়ী ৪২৫ টাকা
৩. নিম্নমধ্যবিত্ত: ৭০০ টাকা, ১৮০০ টাকা, অধুমাপয়ী ৫০০ টাকা, ধুমপায়ী ৫২৫ টাকা।