প্রেজ বিজ্ঞপ্তি: ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে Bangabadhu Sheikh Mujib and the historical 7 March শিরোনামে এক ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়েছে। ৭ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে এবং লন্ডন সময় বেলা ২:৩০ মিনিটে উক্ত মিটিং ভার্চুয়ালী শুরু হবে। বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের উদ্যোগে উক্ত ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতায় রয়েছে সোয়াস সাউথ এশিয়া ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অব লন্ডন এবং নোম্যাড পাবলিশিং ইউকে। হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উক্ত মিটিং এ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। জুম লিংকটি হলো:
https://bhclondon-org-uk.zoom.us/j/86423461026
উক্ত ভার্চুয়াল জুম মিটিংয়ে প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান, প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও গ্রন্থকার এবং বিবিসি নয়াদিল্লির সাবেক ব্যুরো চীফ স্যার উইলিয়াম মার্ক টালি, কেবিই, ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব লর্ডস এর সম্মানিত সদস্য এবং গীল্ডফোর্ড এর অবসরপ্রাপ্ত সম্মানিত লর্ড হাওয়েল, সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর এডওয়ার্ড সিম্পসন, ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর জেমস ম্যানর, নোম্যাড পাবলিশিং ইউকে এর পরিচালক মি. ম্যাক্স স্কট।
উল্লেখ্য, ঐসময় বঙ্গবন্ধুর জীবন এবং শাসন ব্যবস্থার উপর লিখিত ‘Mujib: An Introduction’ বই এর প্রকাশনা উদ্বোধন করা হবে।