জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: দর্শক নন্দিত টিভি চ্যানেল আই অন টিভির আয়োজনে ৬ মার্চ ২০২২, রবিবার লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটির বিশিষ্টজনদের সম্মাননা এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন। ২৭ ফেব্রুয়ারি ২০২২, রবিবার পূর্ব লন্ডনের মেনর পার্কের রয়েল রিজেন্সি হলে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দর্শক নন্দিত টিভি চ্যানেল আই অন টিভির আয়োজনে সারাদিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমেই শহীদদের আত্মত্যাগের মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। হলের সবার উপস্থিতিতে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটির বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়।

যুক্তরাজ্যের জনপ্রিয় আই অন টিভি স্কাই ৭৮২ এর প্রতিষ্ঠাতা সিইও আতাউল্লাহ ফারুকের সার্বিক তত্ত্বাবধানে এবং ১৫টি সংগঠনের আয়োজিত সহযোগিতায় এবং অতিথি নিউহাম কাউন্সিলের এম পি স্টীফিন থিম্পস ও দর্শকদের আগমণে পুরু হল ছিল কানায় কানায় ভর্তি। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করা কিশওয়ার মুনিয়া, সুমনা সুমি, বর্ণালী চক্রবর্তী, শামীমা নাসরিন, শায়লা এ নি, সাবরিন হক, জান্নাত কাজী, আইরিন আরজু’র পরিচালনায় ছিল আনন্দঘন পরিবেশ।

ইউকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফফাত আরা, ইনা খান ছাড়াও বাংলাদেশ থেকে আসা কনক চাঁপা সহ বিভিন্ন কণ্ঠ শিল্পীদের এবং দেশি বিদেশিদের আগমণে নাচে আর গানে গানে সাংস্কৃতিক অঙ্গণ ছিল অবিকল ছোট খণ্ড বাংলাদেশ বিলেতের মাটিতে।