রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: পরিবারের চাহিদা মেটাতে একটু ভাল থাকার আশায় গত পাঁচ বছর আগে যশোর জেলার মেয়ে সুমি বেগম পাড়ি জমান মধ্যপ্রাশ্চের দেশ জর্ডানে। রাজধানীর আম্মানের মার্ক হাই মাজারা এলাকায় বৈধভাবে বসবাস করতেন এবং ফ্রি ভিসায় কাজ করতেন সুমি বেগম।
সবকিছুই ঠিক থাকলেও গত কয়েক বছর যাবৎ শ্বাসকষ্ট জনিত রুগে ভূগছিলেন তিনি। সহকর্মীরা মোবাইল কলে না পেয়ে দরজা ভেঙ্গে রুমে গিয়ে দেখতে পায় সুমি বেগম অচেতন হয়ে রুমে পড়ে আছে। সাথে সাথে স্থানীয় হাসপালে ভর্তির করালে ডাক্তার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে লাইফ সাপোর্ট দেয়। ৪ দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। বর্তমানে মৃত দেহটি বশির হাসপাতালের মর্গে রাখা আছে।
সুমি বেগমের মৃত্যু খবর বাংলাদেশ দূতাবাসে জানানো হলে খুব দ্রতই সুমির পরিবারের কাছে লাশ পাঠানো হবে বলে জানিয়ে বাংলাদেশ দূতাবাস। সুমি বেগম যশোর জেলার ঝিকর গাছা উপজেলার মোহাম্মদ ইসমাইল হুসেইন ও সাহানারা বেগমের কন্যা।