রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী হিসেবে নিবেদিত প্রাণ মো: আলী হোসেন। ছোটবেলা থেকেই আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক মো: আলী হোসেন বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক, ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় এ উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে মো: আলী হোসেন, গ্রাম- সুপাতলা, ডাকঘর- বিয়ানীবাজার, বিয়ানীবাজার পৌরসভা, জেলা-সিলেট। আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়েছে।’
সাবেক সিলেট মহানগর মুক্তিযোদ্ধা যুব কমান্ডের যুগ্ম আহবায়ক এবং দেশ ও দেশের বাইরে বহু কমিউনিটি কর্মকান্ডের সাথে জড়িত মো: আলী হোসেনের সার্বিক মঙ্গল কামনা করা হয়েছে প্রত্যয়নপত্রে।