প্রবাস মেলা ডেস্ক: ১৫ জানুয়ারি ২০২২, শনিবার ছিলো পাক্ষিক প্রবাস মেলা’র ৮ম বর্ষে পদাপর্ণের দিন। করোনা মহামারিজনিত কারণে পত্রিকাটির জন্মদিন অনাড়ম্বর পরিবেশে ঘরোয়াভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঐদিন সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে প্রবাস মেলা’র কলাকুশলী ও কয়েকজন অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়।

‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ এই স্লোগান নিয়ে ২০১৫ সালের ১৫ জানুয়ারি শুরু হয় পাক্ষিক প্রবাস মেলা’র পথচলা। গত ৭ বছরে দেশে-বিদেশে নানা চড়াই- উৎড়াই পেরিয়ে দেশে বিদেশে অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা পেয়ে পত্রিকাটি ৮ম বর্ষে পদার্পণ করলো।

৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে পত্রিকার কার্যালয়ে শুভেচ্ছা জানাতে এসেছিলেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম, কিংবদন্তী অভিনেতা আব্দুল আজিজ, প্রবাস মেলা’র স্বজন ফকির গ্রুপের জেনারেল ম্যানেজার ও সঙ্গীতশিল্পী ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান, শরীফ মোহাম্মদ উমর খালেদ সবুজ।

কেক কাটা অনুষ্ঠানে প্রবাস মেলা’র কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ, নির্বাহী সম্পাদক শহীদ রাজু, সার্কুলেশন ম্যানেজার মো: শরিফুল ইসলাম, ডিজাইনার ও অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস মেলা’র সহযোগি প্রতিষ্ঠান সলিউশন্স ১ অটোমেশন লিমিটেড এর ডেপুটি ম্যানেজার মো: কামরুজ্জামান, এ্যাসিসটেন্ট ম্যানেজার মো: গোলাম মোসাব্বির দ্বীপ, সিনিয়র এক্সিকিউটিভ অনুপ কুমার বিশ্বাস, সিনিয়র এক্সিকিউটিভ মো: রবিউল ইসলাম, এক্সিকিউটিভ সারোয়ার হোসেন, হাসান পারভেজ, শাহাদাত করিম, মো: আলমগীর কবির, মো: আবরার হোসেন, তারিক মনোয়ার, আফজাল খান, জুনিয়র এক্সিকিউটিভ জয়ন্ত কুমার মন্ডল, সজল রায়, মিকদাদ হোসেন, আতিকুর রহমান, ইউনুস আলী, মো: মোস্তফা কামাল।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে পত্রিকার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ, দীর্ঘ পথচলায় প্রবাস মেলা’র সাথে থাকার জন্য দেশ বিদেশের নিয়োজিত প্রবাস মেলা’র সকল প্রতিনিধি, পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। একই সাথে ভবিষ্যতে প্রবাস মেলা’র সাথে থাকার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

প্রবাস মেলা’র জন্মদিনে অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তারা হলেন- প্রবাস মেলা’র নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, রোম, ইতালি প্রতিনিধি আখি সীমা কাওসার, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি মার্ক রায়, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি সৈয়দ এম হোসেন বাবু, বৈরুত, লেবানন প্রতিনিধি ওয়াসীম আকরাম, মানামা, বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, সিডনী, অস্ট্রেলিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন, মালদ্বীপ প্রতিনিধি মনির হোসেন, পর্তুগাল প্রতিনিধি রনি মোহাম্মদ, কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, ভেনিস, ইতালি প্রতিনিধি মো: মেজবাহ উদ্দিন আলাল, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার, দুবাই, ইউএই প্রতিনিধি মহিউল করিম আশিক, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি, ক.ম. জামাল উদ্দিন, মাস্কাট, ওমান প্রতিনিধি অঞ্জন কুমার দে, জর্ডান, আম্মান প্রতিনিধি রাশেদ কাদের, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি অসীম কুমার বড়ুয়া, কোলকাতা, ভারত প্রতিনিধি জয়দ্বীপ চট্টোপাধ্যায়, চট্টগ্রাম প্রতিনিধি রানা সাত্তার, সিঙ্গাপুর প্রবাসী রাশিদুল ইসলাম জুয়েল, রামু, কক্সবাজার থেকে সোয়েব সাঈদ, মাদ্রিদ স্পেন থেকে কবির আল মাহমুদ, সুইডেন থেকে প্রবাস মেলা’র রিপোর্টার ইসরাত জেবিন। এছাড়াও দেশে-বিদেশে অবস্থিত প্রবাস মেলা’র শুভাকাঙ্খীরা এবং বিশিষ্ট প্রবাসীরা স্যোসাল মিডিয়া ও টেলিফোনের মাধ্যমে পত্রিকাটির সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান।