প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরবের রিয়াদে শাহরাস্তি প্রবাসী ইমাম হোসেন কিরন (৩৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৭ জানুয়ারি ২০২২ সোমবার তার মরদেহ দেশে আনা হবে বলে নিকট আত্মীয় মো: ফরহাদ হোসেন জানিয়েছেন। মৃত মোহাম্মদ ইমাম হোসেন কিরন এর পাসপোর্ট নাম্বার -EG0021441, পিতা-মো: আবুল কালাম আজাদ, গ্রাম: খেড়িহর বড় ভুঁইয়া বাড়ি, পোস্ট: খেড়িহর, থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর। বর্তমান ঠিকানা: ষোলঘর পাকা মসজিদ এসপি অফিসের পিছনে চাঁদপুর সদর।
৪ জানুয়ারি ২০২২, মঙ্গলবার বেলা ১২.৩০ মিনিটের দিকে হঠাৎ করে ইমাম হোসেন অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে সৌদি আরব রিয়াদের একটি হাসপাতালে নেয়া হয়, এরপর তিনি সেখানে চিকিৎসাদিন অবস্থায় মারা যায়। ইমাম হোসেন কিরন রিয়াদের avalon Pharma তে চাকুরিরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, বাবা, ১ ভাই, ২ বোন, স্ত্রী ও একমাত্র ৪ বছরের ছেলে রেখে গেছেন।
১৭ জানুয়ারি সকাল ৯.০০ টার সময় তাহার লাস বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে।
বিমানবন্দর থেকে তার মরদেহ চাঁদপুর ষোল ঘর পাকা মসজিদে প্রথম জানাজার নামাজ হবে, সব শেষে তার গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার খেড়িহর ২য় জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার বড় ভাই অর্ণব জানিয়েছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার সৌদি আরব ব্যুরো চীফ সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, উপদেষ্টা সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক বাথা তাজ হোটেলের পরিচালক আলমগীর হোসেন মিন্টু, সন্মানিত সদস্য ফয়েজ আহমেদ, মো: আখের, মো: সবুজ প্রমুখ।