প্রবাস মেলা ডেস্ক: চোখের সমস্যা নিয়ে দেশের আনাচকানাচে ধুঁকছে অসংখ্য অতিদরিদ্র অসহায় মানুষ। তাদের হাতের নাগালে নেই উন্নত চিকিৎসার সুযোগ। তবে এবার আধুনিক যন্ত্র ব্যবহার ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।
হাসপাতালটির সেবার মান ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্ণধার ডা.ওমর ফারুক। উন্নত চিকিৎসা সেবা দিতে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের রোগীদের ভোগান্তি পোহাতে গতকাল গ্রামীণ চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র্যাব-৭ এর এডিশনাল এসপি মো: আবুল খায়ের।
এসময় আরও উপস্থিত ছিলেন, র্যাব-৭ এর আরএমও ডা. মো: শফিকুল ইসলাম, কাউন্সিলর মো: নুরুল আমীন, ডা. মাহবুবুর রহমান বাবুল, আবু জাফর, টি আই মো: মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ৪০০ সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে এবং ২০ জন হতদরিদ্র রোগীকে ফ্রি অপারেশন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।