হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটসে বাসের ধাক্কায় নাজমুল আহসান বাবুল নামে এক বাংলাদেশি প্রকৌশলী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সময় ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের মাঝের রাস্তায় সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।