প্রবাস মেলা ডেস্ক: শরীয়তপুর জেলার দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো: মমিনুল হক (মিন্টু) সিকদার জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একজন সৎ, আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকার জনগণ তাকে নির্বাচিত করায় ইউনিয়নবাসীরা আনন্দের জোয়ারে ভাসছেন। এমন একজন সৎ ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করায় প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
উল্লেখ্য, মো: মমিনুল হক (মিন্টু) হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নির্বাচিত হওয়ার পর তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি একজন নীতিনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও সমাজ উন্নয়নে নিবেদিত চেয়ারম্যান হবো। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। নির্বাচনের আগে যেমন কথা দিয়েছিলাম আমি সুখে-দুঃখে জনগণের পাশে থাকবো আমি তেমনই একজন মানুষ হিসেবে সবসময় জনগণের সাথে থাকতে চাই। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমি যেমন বলেছিলাম নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, কৃষি ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের ভোটের মর্যাদা রাখবো, রাজনৈতিক সহাবস্থানে নিশ্চিত করবো এবং সবার কথা ভাববো, তেমনি আমার আমার নির্বাচনী সকল ওয়াদা পূরণ করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মো: মমিনুল হক (মিন্টু) সিকদার ‘প্রবাস মেলা’র লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম সিকদার এর বড়ভাই।