শেখ নজরুল:
একটি ঝরঝরে, তরতাজা, মেদমুক্ত বাংলাদেশের গন্ধ পাচ্ছি।
ডাক্তারের বারণ, তবু ঠোঁট চাচ্ছে-গভীর একটা চুম্বন দিতে।
বুকে ব্যথা তবু মন চাচ্ছে, বুকে তুলে নাচাই, গলা জড়িয়ে ঘুমাই!
একটি লাল-সবুজের টাটকা রঙের বাংলাদেশের ছবি দেখছি!
বড্ড গরম পড়ছে, তবু মন চাচ্ছে, সারা শরীরে জড়িয়ে রাখতে।
প্রাণটা খুব চাচ্ছে, সারা রাত জেগে গল্প করি, গান শোনাই-
‘সব ক’টা জানালা খুলে দাও না, ওরা আসবে..যারা এই দেশটাকে…
বড্ড তৃষ্ণা, মন চাচ্ছে কফি পান করতে, ঘরে চিনি নেই, তবু-
বাতাসের সাথে কী মিষ্টি স্বাধীন গন্ধ- ভেসে ভেসে আসছে।
আমি ভেবে অবাক হচ্ছি, গোলাপ এতো লাল হয় কেমন করে!