ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ আসির প্রদেশ, সৌদি আরব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫০তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সৌদি আরবের খামিস মুশাইতস্থ স্হানীয় হোটেল মিলনায়তনে ১৬ ডিসেম্বর ২০২১ রাত ১০ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি এস এম, জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম, এ, রহিম ফারুক মাহমুদী।
প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা আবুবকর কামাল। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা শফিউল আজম। বিশেষ বক্তা ছিলেন সহসভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ চৌধুরী, রফিকুল ইসলাম নাছির, মো: নেজাম উদ্দিন, জাহাঙ্গীর বিন এস, এম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইউসুফ।

বক্তব্য দেন দপ্তর সম্পাদক এমদাদুল্লাহ চৌধুরী, আপ্যায়ন সম্পদক ওয়াহেদ আলী, হারাধন শীল, মো: তোজামউদ্দীন, মো: মোস্তাক পেকুয়া, আব্দুল কুদ্দুস, পেয়ারুল ইসলাম প্রমুখ।
বিজয়ের উল্লাসে উল্লসিত সমাবেশ সৌদি আরবের খামিস মুশাইত বাঙালীদের মিলন মেলায় পরিণত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের উন্নয়নের চিত্র প্রবাসীদের জ্ঞাতার্থে তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় তথা জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান তুলে ধরেন এবং ২% প্রণোদনা দেওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তাঁর সরকারকে ধন্যবাদ জানান। দেশে বর্তমানে প্রবাসীদের বিদেশ আগমনে বিমান বন্দরে হয়রানী ও টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধীতে দূর্ভোগ নিরসনে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ও সকল প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে সম্ভব রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান।
বক্তাগণ তাদের বক্তব্যে, সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বিরোধীতার ঘৃণ্য ভূমিকা ও বাংলাদেশের বিভিন্ন দেশ প্রেমিক র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাবৃ্ন্দের বিরুদ্ধে আনিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, কারো ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে নস্যাৎ করতে পারবেনা। তাই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা ও উন্নয়ন চিত্র প্রচারের মাধ্যমে জনগণের আস্থাকে সমুন্নত রেখে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার সহযোগী হওয়ার জন্য সকল মুজিব সৈনিকদের শপথ নিতে হবে।

পরে ধর্মবিষয়ক সম্পাদক মৌ: মো: ইউসূফের মিলাদ, দোয়া মাহমাহফিল ও ভোজসভার মধ্য এই মিলন মেলা ও সমাবেশের সমাপ্তি ঘোষিত হয়।