হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউ আমেরিকান জেমোক্রেটিক অব নিউইয়র্ক, নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক এবং নিউ আমেরিকান ইউথ ফোরাম অব নিউইয়র্ক যৌথভাবে আগামি ৯ জানুয়ারি ২০২১, রবিবার নিউইয়র্ক এর লাগোয়র্ডিয়া ম্যারিওট হোটেলের হলরুমে একদশক পূর্তি উদযাপন করবে। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যে ৬টায়।
সংগঠনের অন্যতম উপদেষ্টা এমএ সালাম জানিয়েছেন যে, অনুষ্ঠান উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং তা যথাসময়ে শুরু হবে। অনুষ্ঠানমালায় উদ্বোধনী পর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশিষ্টজনকে এওয়ার্ড প্রধান করা হবে। এছাড়া নৈশভোজের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে আমেরিকার মূলধারা রাজনীতিতে নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বিশিষ্টজন উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোরশেদ আলম, শাহ নেওয়াজ, রুবাইয়া রহমান এবং আনাফ আলম সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।