ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: পরিবারের সুখের আশায় নিজের জীবন-যৌবন বিসর্জন দিয়ে সুইজারল্যান্ড-প্যারিস খ্যাতি পাওয়া বৈরুতে কর্মরত দীর্ঘ প্রায় তিন যুগ বসবাস করে ১১ ডিসেম্বর ২০২১, শনিবার রাতে স্ট্রোক করে মৃত্যু হয় আবদুল অদুধ ভূইয়া (সালাম)।
তিনি গত শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটায় বৈরুতের হামরা এলাকায় তার কর্মস্থান বাসার পাশে রাস্তায় হঠাৎ ঢলে পড়ে যান। তাৎক্ষণিক লেবাননের রেডক্রস এর সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা অবস্থায় রাত প্রায় সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানান।
তার পরিচয় ও দেশের বাড়ি আবদুল অদুধ ভূইয়া (সালাম), পিতা- মৃত আবদুল গফুর ভূইয়া, মাতা- হাজেরা বেগম, গ্রাম- উখারী, ডাকঘর- মরিচা, উপজেলা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, বাংলাদেশ।
তার মৃত্যুতে লেবানন বিএনপি শাখা নির্বাহী কমিটি সহ প্রবাসীরা গভীর শোক জ্ঞাপন করেন। ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরাম ও সেক্রেটারী জেনারেল আমিনুল ইসলাম আইমান শোকবার্তায় বলেন, লেবাননের বর্তমান পরিস্থিতিতে দলের অনেক নেতাকর্মী এদেশ ত্যাগ করে নিজ মাতৃভূমি বাংলাদেশ চলে গেলেন এবং অনেকে যাওয়ার রাস্তায় অপেক্ষামান। যে কয়েকজন এখনো অবস্থান করছেন জনাব আবদুর সালাম প্রবীণ প্রবাসী ও লেবানন বিএনপির নিবেদিত নেতা ছিলেন। তার এমন চিরবিদায়ে আমরা গভীর শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তার সাথে মহান আল্লাহ যেন উনাকে বেহেস্ত নছিব করেন সেই প্রার্থনা কামনা করেন।
সালাম মৃত্যুর খবর দেশে জানাজানি হলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক ভিডিও বার্তায় কান্না জড়িত কন্ঠে তার লাশ দেশে ফেরত পাঠাতে দূতাবাসের প্রতি আকুতি জানায় পরিবারের পক্ষ থেকে।
অন্যদিকে তার লাশ দূতাবাসের সহযোগিতায় হিমঘরে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফেরত পাঠানো করা হবে বলে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।