প্রবাস মেলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড ডিভা কারিনা কাপুর খান। একই সঙ্গে আক্রান্ত তাঁর প্রিয় বন্ধু অভিনেত্রী অমৃতা অরোরা। বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আপাতত নিভৃতবাসেই থাকবেন কারিনা-অমৃতা। গেল কয়েক দিনে তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও করোনার নমুনা পরীক্ষা করা হবে।
Actors Kareena Kapoor Khan & Amrita Arora tested positive for #COVID19. Both of them had violated COVID norms & attended several parties. BMC has ordered people, who came in contact with the two actors, to undergo RT-PCR test: BMC (Brihanmumbai Municipal Corporation)
— ANI (@ANI) December 13, 2021
(File pic) pic.twitter.com/wKqoqgFM4x
কয়েক দিন আগে কারিশমা কাপুর ও মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টিতে দেখা গিয়েছিল কারিনা ও অমৃতাকে। এ ছাড়া গত সপ্তাহে সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন দুজন।