প্রবাস মেলা ডেস্ক: ব্রিটেনে ১০ দিন সফরের পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। ৮ ডিসেম্বর ২০২১, বুধবার যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তার সংক্রমণ শনাক্ত হয়। ওয়াশিংটন থেকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়েস।
জয়েস জানান, দু’ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। এ কারণে করোনার উপসর্গগুলো ততোটা জোরালো নয়। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন। ব্রিটেনেও দু’বার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। সেসময় ধরা পড়েনি সংক্রমণ। আরও পড়ুন: ‘ফাইজারের টিকার বুস্টার ডোজ প্রতিরোধ করবে ওমিক্রন’
পরবর্তীতে এক বিবৃতিতে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজ কর্মকর্তার সুস্থতা কামনা করেন। একইসাথে বলেন মার্কিন প্রশাসনের সাথে এ ব্যাপারে যোগাযোগ রাখছে তার সরকার।