প্রবাস মেলা ডেস্ক: দেশব্যাপী বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। নির্বাচন এলে দেশে উৎসবের আবহ তৈরি হয়। সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় ছুটে যান পছন্দের প্রার্থীকে ভোট দিতে। সবারই উদ্দেশ্য থাকে তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হবেন একজন সৎ, আদর্শবান ব্যক্তি। এমন একজন ব্যক্তির নাম মো: মমিনুল হক (মিন্টু) সিকদার। তিনি শরীয়তপুর জেলার দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
তিনি বলেন, আমি একজন নীতিনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও সমাজ উন্নয়নে নিবেদিত চেয়ারম্যান হতে চাই। আজকাল ভালো প্রার্থী পাওয়া দুষ্কর। অথচ জনগণ চায় সৎ, শিক্ষিত, চরিত্রবান, আদর্শবাদী ও সমাজসেবার মানসিকতাসম্পন্ন যোগ্য মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক। যারা সুখে-দুঃখে জনগণের পাশে থাকবে, কেবল তারাই জনপ্রতিনিধি হওয়ার অধিকারী। আমি তেমনই একজন মানুষ হিসেবে সবসময় জনগণের সাথে থাকতে চাই।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, কৃষি ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবো। ভোটারদের ভোটের মর্যাদা রাখবো। রাজনৈতিক সহাবস্থানে নিশ্চিত করবো এবং সবার কথা ভাববো।