মুহাম্মাদ শরীফ:
প্রভাত সমীরে
ঊষার পুর্ব সুরভিশ্বাসে
কি মধুর সুর ভেসে আসে
মুয়াজ্জিনের ঐ আজানে।
আল্লাহ মহান, আল্লাহ মহান
কেউ নাহি আর তাঁর সমান
ও ভাই শুনরে মুসলমান।
পূর্ণ পথে ফেরার ঐ
দিলরে তোরে আহবান।
কি যে অপরুপ সুরের মুর্ছনা
তুলে আযান।
কেড়ে নেয় মন ও প্রাণ।
পেতে চাও তুমি পাপের ক্ষমা
সপে দাও তোমার মন ও প্রাণ
স্রষ্ট্রার সান্নিধ্য পেতে তোমায়
ডাকছে কাছে ঐ আজান।
আল্লাহ মহান, আল্লাহ মহান
কোথাও কেউ নাহি আর
তাঁর সমান
শুনরে মুসলমান।