প্রবাস মেলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও অভিনয়শিল্পী দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিকা জলি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আরেক শিক্ষক আশিকুর রহমান লিয়ন। তিনি জানান, গত ১৮ নভেম্বর ২০২১ তাদের করোনা পজিটিভ ধরা পরে। এরপর বাসায় থেকে চিকিৎসা নিলেও ধীরে ধীরে অবস্থা কিছুটা খারাপ হতে থাকে। ২২ নভেম্বর ২০২১ দুজনকেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
এই দম্পতির সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে লিয়ন বলেন, জলি ম্যাডামের অবস্থা বেশ সংকটাপন্ন ছিলো। করোনায় তার ফুসফুস পয়ত্রিশ শতাংশ আক্রান্ত হয়। ব্যয়বহুল একটা ইনজেকশন আছে, সেটা দেয়ার পর অন্তত ৩ দিন পর্যবেক্ষণে রাখতে হয়। এরইমধ্যে তিন দিন পার হয়েছে, চিকিৎসকের সাথে আজ কথা হয়েছে- তিনি জানালেন, এই মুহূর্তে জলি ম্যাম আগের চেয়ে ভালো আছেন।
তিনি বলেন, রহমন স্যারের শারীরিক অবস্থা ঠিক থাকলেও তার কিডনি জটিলতা রয়েছে।