ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২১ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (সৌদি আরব আছির প্রদেশ খামিস মোসাইয়েত শাখা) এর ব্যবস্থাপনায় অছিয়ে গাউসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারী (কঃ) চান্দ্র বার্ষিক ওফাত দিবস স্বরণে এক আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ মাহফিলে সংগঠনের সভাপতি এম, এ, রহিম ফারুক মাহমুদির সভাপতিত্ব করেন। মুহম্মদ নুরউদ্দীন হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা আবু বকর কামাল।
কোরআন তেলোওয়াত করেন আনজুমানে মোওাবেয়ীনে গাউসে মাইজভান্ডারী, সৌদি আরব আছির প্রদেশ শাখা সম্মানিত নির্বাহী সদস্য মৌলানা মো: পারভেজ, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন নির্বাহী সদস্য মো: শাহীন মোবারক, শানে গাউসুল আজম পরিবেশন করেন, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম বাবলু এবং মো: আমির এইচ, সাকিব।
প্রধান ওয়ায়েজছিলেন বারীয়া শফিকীয়া মুনিরীয়া যুব কমিটি, আছির প্রদেশ শাখার সভাপতি মৌঃ মো: ইউসূফ। বিশেষ ওয়াজিন ছিলেন আনজুমানে খোদ্দামুল মোসলেমিন সৌদি আরব চ্যাপ্টারেরর সাধারণ সম্পাদক ও আছির প্রদেশ শাখার সভাপতি জাহাঙ্গীর বিন এস, এম।

মাহফিলে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইমাম উদ্দীন, ফারুক রহমান, ওমর ফারুক, মো: মহিউদ্দীন, রফিকুল ইসলাম নাছির, শাহ মো: বদরুদ্দোজা, মিজানুর রহমান।
বক্তব্য দেন রাশেদুল আলম বিডিআর, মিজানুর রহমান দৌলত, মো: জাহেদ হাসান, আব্দুল কুদ্দুস, মো: ওয়াহেদ আলী।
আশেকে রাসুল, আশেকানে গাউসুল আজম মাইজভান্ডারী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক নুরানী জলসায় পরিণত হয়। উক্ত মাহফিল থেকে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) রাষ্ট্রীয়ভাবে উদযাপনের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর আহলে সুন্নত আল জামাত বান্ধব সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধণ্যবাদ জানানো হয়। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘৃণ্য চক্রান্তের ও পবিত্র কোরআন শরীফ অবমাননায় জড়িতদের গ্রেফতারপূর্বক কঠিনতর শাস্তির আওতায় আনার জোর দাবী জানানো। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) রেখে যাওয়া তরিকত অনুসরন করতঃ সমাজ তথা দেশের কল্যাণে আল্লাহর নবীর (সাঃ) প্রদর্শিত পথে আত্মনিয়োগের আহ্বান জানানো। সমবেত কন্ঠে মৌলানা মো: পারভেজের পরিচালনায় তাওল্লাদে ও শানে গাউসিয়া মাইজভান্ডারীয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খাদেমুল ফোকারা অছি এ গাউসুল আজম শাহসূফি শেখ সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারী চান্দ্রবর্ষ ওফাত দিবস স্মরণে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও সৈয়দুল কায়েনাত মুহম্মদুর রসুলুল্লাহ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর পার্থিব হায়াতের শানে রেসালাত ও শানে গাউসিয়ার উপর স্বারগর্ভ আলোচনা করা হয়। পরে হুজুর গাউসুল আজম শাহ সূফি শেখ সৈয়দ মৌলানা আহমদ উল্লাহ মাইজভান্ডারীর পরিবারবর্গ, খলিফা,মুরীদ ও ভক্তবৃন্দ সহ বিশ্বের সকল তরিকতের পীর মশায়েকবৃন্দের ও তাঁদের রুহানী সন্তানদের রুহের ইসালে সাওয়াব, দেশ ও জাতির কল্যান কামনায় সভাপতির মোনাজাত পরিচালনা ও উপস্থিত সকলের মধ্যে তবারুক বিতরনের মাধ্যমে আজিমুশশান মাহফিলের সফল সমাপ্তি ঘোষিত হয়।