অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ (Bangladesh & the Young Generation) স্লোগানকে সামনে রেখে চকমৎকার এক আয়োজনের মধ্যদিয়ে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের যৌথ আয়োজনে ওমানে বসবাসরত তরুণ ও যুব সমাজের জন্য প্রথমবারেরমতো রচনা প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩অক্টোবর ২০২১, শনিবার ওমানের রাজধানী মাস্কাটের একটি কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন- এসময় তারা বাংলাদেশ দূতাবাস ওমান এবং ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের দায়িত্বশীলদের সুন্দর এই আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ওমানে প্রায় ৭ লক্ষ প্রবাসী তারা আমাদের সম্পদ। তাদের নিয়ে এমন চমৎকার আয়োজন মুনোমুগ্ধকর। এমন আয়োজন ওমানে প্রবাসীদের জন্য অনুপ্রেরণার নতুন একটি দ্বার বলেও উল্লেখ করেন তারা।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম. এন আমিন, এরপর বক্তব্য রাখেন বিশেষ অতিথি, প্রধান অতিথি ও সভাপতি। বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বলেন আজকের তরুণরা আগামী দিনে নেতৃত্ব দেবে সুতরাং তরুণরা আমাদের সম্পদ এবং এদেরকে অনুপ্ররেণা যোগাতে আজকের আয়োজন খুবই গুরুত্ববহ। সোশ্যাল ক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ক্লাবে যুব উইংস প্রতিষ্ঠার পরামর্শ প্রদান করেন।

আসফিয়া নুর ও সাহেলর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আব্দুল ছালাম আল কাদরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাল্ফ এক্সেসেঞ্জের সিইও ইফতেখার উল-হাসান চৌধুরী, ডাক্তার ফয়সাল, আলী ইউছুপ আল ওহেবী, বদর আল কাসবী, নাসের আল রাওয়াহী ও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- দূতাবাসের ডেপুটি মিশন প্রধান ম্যাডাম মৌসমী রহমান, Hoc ও কাউন্সিলর নাহিদ ইসলাম, কাউন্সিলর (শ্রম উইং) হুমায়ুন কবির, প্রথম সচিব রওশন আরা পলি, ওমান এক্সসেঞ্জ এর জিএম সোহেল রহমান, বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ইঞ্জিঃ মোস্তফা কামাল, বিমানের কান্ট্রি ও শ্টেশন ম্যানেজার, গাজী এন্ড পার্টনার এর সিইও এবং ওমানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ।

পরে সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি মো: রেজাউল করিম ও আজিমুল হক বাবুলের নেতৃত্বে দূতাবাসের রাষ্ট্রদূত মিজানুর রহমানের হাতে সুলতানাতের ঐতিহ্যের প্রতীক একটি খঞ্জর তুলে দেন।
অন্যদিকে ওমানে বসবাসকারী অধ্যায়নরত ছাত্রছাত্রী ও তরুণ ও যুব সমাজের কাছে বাংলাদেশ তথা মাতৃভূমি সম্পর্কে আগ্রহ তৈরীর উদ্দেশ্যে ওমানে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মিজানুর রহমানের আহ্বানে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমানে অধ্যায়নরত তরুণ ও যুব সমাজকে সম্পৃক্ত করে- ভিশন-২০৪১ এবং বাংলাদেশের উন্নয়নের গতিধারা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশ: আপনার ভ্রমণের আগামী গন্তব্য- এই তিনটি বিষয়ের উপর একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন মান্যবর রাষ্টদূত মিজানুর রহমান ও সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ।
পরে ওমানস্থ বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রী ও ওমানে বসবাসরত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।