শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: আড্ডা তো অনেক রকমের হয়। আমরা বাঙালিরা আড্ডা দিতে খুব ভালোবাসি। এ আড্ডা আবার যে সে আড্ডা নয়, এ হল দেবী বন্দনা।
৯ অক্টোবর ২০২১, শনিবার একটু অবসর – এর এক সন্ধ্যার আড্ডা হয়ে গেল খুব সুন্দরভাবে ফেসবুক লাইভে। আড্ডা শুরু হয়েছিল ঠিক রাত ৮ টায়।
এতে উপস্থিত ছিলেন নামী কবি রীতা পাকরাশি, বিখ্যাত সংগীতশিল্পী মধুসূদন গাঙ্গুলি ও সুপর্ণা ব্যানার্জি। এই পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন জীতা লাহিড়ী। যিনি সৃষ্টি করেছেন অনেক ইতিহাস। গানে, কবিতায় জমে ওঠে দারুণ এই আড্ডা। এ এক অসাধারণ আড্ডা, তা আর বলার অপেক্ষা রাখে না।