রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্রান্স প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ উল্লাসে মেতে উঠেছে।
ফ্রান্সে দুর্গা মাকে গড়ে তোলে নিয়ে দুর্গাপূজা উদযাপন শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় গত বছর দুর্গাপূজা উদযাপন করতে না পারে আক্ষেপ রয়েছে ফ্রান্স প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের। তবে এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় সরকারের নিয়ম-নীতি মেনে সকলে মিলে সুন্দরভাবে পূজা উদযাপন করছে।

ষষ্ঠী পূজা থেকে শুরু করে দশমী পর্যন্ত নানা আয়োজন করেছে আয়োজকরা। এবার ফ্রান্সে বাংলাদেশে সার্বজনীন পূজা পরিষদ প্যারিস ফ্রান্স, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স, প্যারিস মহামায়া পূজা পরিষদ, বাংলাদেশ সনাতন ধর্ম সংঘ সহ ১২টি পূজামণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং ইউরোপে বাংলাদেশি পূজা উদযাপন এর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি পূজা মণ্ডপে পূজা হচ্ছে।

এত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে পূজা উদযাপন করতে পেরে আনন্দিত সকল হিন্দু ধর্ম ধর্মাবলম্বীরা। পূজা উদযাপন আয়োজকরা জানান এই ধরনের আয়োজন প্রবাসের মাটিতে তারা সবসময় অব্যাহত রাখবে বলে জানান