রাসেল আহমেদ, পারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি পার্কে বরুড়া বন্ধু মহল ফ্রান্স এর আয়োজনে মিলনমেলা এবং ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শিপন আহমেদ ও রুবেল রানার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসাইন, পলাশ আহমেদ, নমান হোসাইন, রনি এমদাদ হোসেন সহ আরো অনেকেই। অনুষ্ঠানে আসা সকলেই বলেন, করোনার অবসাদ কাটিয়ে দীর্ঘদিন পরে সকলে একত্রিত হতে পারে সত্যিই অনেক ভালো লাগছে।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত একাদশ বনাম ডক্টর আখতার হামিদ খান একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ডক্টর আখতার হামিদ খান একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রানের টার্গেট দেন। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত একাদশ ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেন। পড়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, এই ধরনের অনুষ্ঠান আমরা সবসময় অব্যাহত রাখব প্রবাসে শত ব্যস্ততার মাঝে আমাদের মনকে কিছুটা সতেজ রাখার জন্য।