আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দুদিনের যাত্রাবিরতির শেষ দিনে ইউরোপ আওয়ামীলীগের নেতা-কর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার বিকাল সাড়ে ৩টায় হেলসিঙ্কিতে হোটেল লবিতে ইউরোপ আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ছুটে আসা নেতা-কর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীও সবার খোঁজ খবর নেন।
কুশল বিনিময়কালে সর্ব ইউরোপ আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার কেএম লোকমান হোসেন, ইতালি আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ইতালি আওয়ামীলীগের সম্মেলনের কথা প্রধানমন্ত্রীকে অবগত করেন।
এসময় কে এম লোকমান হোসেন আগামী নভেম্বরে ২০২১ ইতালি আওয়ামীলীগের সম্মেলন, রোম পৌর নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে অংশগ্রহন এবং ইউরোপ আওয়ামীলীগের দৈন্যদশা কাটাতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবগত করেন। এসময় ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি লিংকন মোল্লা, ইতালি, অস্ট্রিয়া, জার্মান এবং ফিনল্যান্ড আওয়ামীলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবার সঙ্গে হোটেলের লবিতে প্রধানমন্ত্রী কুশলবিনিময় করলে প্রিয় নেত্রীকে খুব কাছে পেয়ে নেতাকর্মীরদের মাঝে আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
এ ব্যাপারে ইতালি আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু জানান, আমাদের ক্লান্তি দূর হয়ে গেছে প্রিয় নেত্রীকে কাছে পেয়ে। নেত্রী অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। পাশাপাশি সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার কেএম লোকমান হোসেন আগামী নভেম্বরে ইতালি আওয়ামীলীগের সম্মেলনের ব্যাপারে অবগত করেন প্রধানমন্ত্রীকে।